ঢাকা
logo
প্রকাশিত : March 17, 2025

নান্দাইলের মেয়ে বাকপ্রতিবন্ধী স্বর্ণার আবারও সোনা জয়

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইলের মেয়ে বাকপ্রতিবন্ধী স্বর্ণা আবারও স্পেশাল অলিম্পিকস গেমসে সোনা জয় করেছে। ইতালির তুরিনে শীতকালীন স্পেশাল অলিম্পিকস গেমসে ফ্লোর বল ইভেন্টে সোনা জিতেছে বাংলাদেশ। ৪-২ গোলে জেতা ম্যাচে একটি গোল করেছেন অধিনায়ক স্বর্ণা আক্তার।

এর আগে ২০২৩ সালে জার্মানির বার্লিনে গ্রীষ্মকালীন স্পেশাল অলিম্পিক গেমসে ফুটবলে দলের হয়ে সোনা জেতার পাশাপাশি সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন ময়মনসিংহের নান্দাইলের মেয়ে স্বর্ণা।

আজ সোমবার (১৭ মার্চ) সকাল ৮টায় সোনাজয়ী দলটি শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দরে এলে ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হয়।

স্বর্ণা ময়মনসিংহের নান্দাইলের বারুইগ্রাম গ্রামের হতদরিদ্র কৃষক নুরু মিয়ার মেয়ে। নুরু মিয়ার দুই ছেলে ও দুই মেয়ের মধ্যে স্বর্ণা তৃতীয়। জন্ম থেকেই বাক ও শ্রবণ প্রতিবন্ধী স্বর্ণা। সে উপজেলা সেবা বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের দশম শ্রেণীতে পড়ে।

স্বর্ণার বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়াউর রহমান আকন্দ জানান, ছোট থেকেই স্বর্ণার খেলাধূলায় খুব আগ্রহ। স্বর্ণা ছাড়াও তার বিদ্যালয়ের বিশেষ চাহিদাসম্পন্ন আরো আটজন শিক্ষার্থী নিয়ে গত চার বছর ধরে বেশ কয়েকবার তিনি প্রশিক্ষণের জন্য বিকেএসপিতে নিয়ে গেছেন। এখন স্বর্ণা দেশের তালিকাভুক্ত খেলোয়াড়। ফ্লোর বলে তার নেতৃত্বে খেলে স্পেশাল অলিম্পকসে সোনা জেতে বাংলাদেশ।

নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমিনা সাত্তার বলেন, ‘স্পেশাল অলিম্পিকস গেমসে খেলতে যাওয়ার আগে স্বর্ণা আমার কাছে এসেছিলেন দোয়া নিতে। আর তখনি বলেছিলাম এই স্বর্ণাই আবার সাফল্য বয়ে আনবে। এখন আমরা স্বর্ণাকে সংবর্ধনা দিব।’

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram