ঢাকা
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৬:৪৭
logo
প্রকাশিত : মার্চ ১৭, ২০২৫

উল্লাপাড়ায় ট্রেনে কাটা পড়ে স্কুলছাত্রীর মৃত্যু

সঞ্জীব সরকার, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রেনে কাটা পড়ে রিতু খাতুন নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। আজ সোমবার (১৭ মার্চ) সকালে পৌরসভার চরঘাটিনা রেলগেটের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিতু খাতুন উপজেলার বড়হর ইউনিয়নের কালিগঞ্জ গ্রামের জালাল উদ্দিনের মেয়ে। পরিবার সূত্রে জানা যায়, মেয়েটির বাবা মা কেউ বেঁচে নেই। তার ফুফুর কাছে থেকে সে পড়ালেখা করতো।

স্থানীয়রা জানায়, ধারণা করা হচ্ছে মেয়েটি নিজেই রেললাইনের উপরে মাথা দিয়ে শুয়েছিল। পরে ভোরে রাজশাহী থেকে ঢাকার দিকে একটি মালবাহী ট্রেন আসছিল। এমন সময় চরঘাটিনা রেলগেটে ট্রেনটি পৌছালে আগে থেকে শুয়ে থাকা মেয়েটির দেহ থেকে মাথাটি বিছিন্ন হয়ে যায়।

এ বিষয়ে সিরাজগঞ্জ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. দুলাল উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধারসহ আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram