ঢাকা
logo
প্রকাশিত : March 17, 2025

বাগাতিপাড়ায় অপারেশন ডেভিল হান্টে সাবেক উপজেলা চেয়ারম্যান আটক

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি: অপারেশন ডেভিল হান্ট অভিযানে নাটোরের বাগাতিপাড়ায় সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য অহিদুল ইসলাম গকুলকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৭ মার্চ) সকালে উপজেলার ফাগুয়াড়াদিয়াড় ইউনিয়নের স্যানালপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

অহিদুল ইসলাম গকুল নাটোর-১ আসনের সাবেক সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুলের ছোট ভাই এবং নাটোর জেলা আওয়ামী লীগের সদস্য। তিনি বাগাতিপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে তাকে আটক করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

তবে কী অভিযোগে তাকে আটক করা হয়েছে, সে বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram