ঢাকা
৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১০:৫১
logo
প্রকাশিত : মার্চ ১৬, ২০২৫

হাতিয়ায় যৌথ অভিযানে দুইজন দুষ্কৃতিকারী আটক

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর হাতিয়ায় যৌথ অভিযান চালিয়ে ২জন দুষ্কৃতিকারীকে আটক করেছে কোস্টগার্ড। আটককৃতরা একাধিক মামলার আসামি। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্যে তাদেরকে হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

এর আগে গতকাল গভীর রাতে এক গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন হাতিয়া স্টেশন এবং পুলিশের সমন্বয়ে উপজেলার বুড়িরচর জোড়খালি এবং নলচিরা দাসপাড়ায় পৃথক দুটি যৌথ অভিযান পরিচালনা করে। এসময় বুড়িরচর ৭নং ওয়ার্ড জোড়খালি এলাকার আব্দুল হকের ছেলে মোঃ রিয়াজ উদ্দিন (২৫) এবং নলচিরা দাসপাড়া এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে মোঃ মামুন উদ্দিন (৩৫) নামের ২জন দুষ্কৃতকারীকে আটক করা হয় বলে জানান কোস্টগার্ডের মিডিয়া দপ্তর।

বিসিজি দক্ষিণ জোন মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার মো: সিয়াম-উল-হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আটককৃতরা দুর্ধর্ষ চাঁদাবাজ ও সন্ত্রাসী প্রকৃতির।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram