ঢাকা
logo
প্রকাশিত : March 3, 2026

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: দিনাজপুর অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের (প্রথম সংশোধিত) আওতায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শনী মেলার উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর-এর আয়োজনে উপজেলা চত্বরে এ মেলার উদ্বোধন করেন ঠাকুরগাঁও-৩ আসনের জাতীয় সংসদ সদস্য জাহিদুর রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুর অঞ্চলের প্রকল্প পরিচালক আবু রেজা আসাদুজ্জামান। তিনি বলেন, কৃষিকে আধুনিক ও টেকসই করতে হলে প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। মাঠপর্যায়ে কৃষকদের কাছে নতুন জাত, আধুনিক চাষাবাদ পদ্ধতি ও উদ্ভাবনী প্রযুক্তি পৌঁছে দিতে এ ধরনের মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উদ্ভিদ সংরক্ষণ বিভাগের অতিরিক্ত উপপরিচালক আলাউদ্দিন শেখ, মনিটরিং ও বাস্তবায়ন কর্মকর্তা মশিউর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমানুল্লাহ আল বারী, উপজেলা বিএনপির সহসভাপতি নুরনবী, পৌরসভার মেয়র শাহাজান আলী, মহিলা দলের আহ্বায়ক মনিরা বিশ্বাস, ইউনিয়ন সভাপতি জমিরুল ইসলামসহ স্থানীয় রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিরা।

উপসহকারী কৃষি কর্মকর্তা সাদেকুল ইসলাম-এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শহীদুল ইসলাম। তিনি বলেন, কৃষকদের দক্ষতা বৃদ্ধি ও উৎপাদনশীলতা বাড়াতে নতুন প্রযুক্তি ও গবেষণালব্ধ জ্ঞান ছড়িয়ে দেওয়াই এ মেলার মূল লক্ষ্য।

তিন দিনব্যাপী এ মেলায় উপজেলার বিভিন্ন এলাকার উৎপাদিত শস্য, শাকসবজি, ফলমূল ও কৃষি প্রযুক্তি প্রদর্শনের জন্য ১৩টি স্টল স্থান পেয়েছে। নতুন উদ্ভাবন, আধুনিক কৃষিযন্ত্র এবং নিরাপদ খাদ্য উৎপাদন পদ্ধতি নিয়ে দর্শনার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে।

মেলার মাধ্যমে কৃষকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির প্রতি আগ্রহ সৃষ্টির পাশাপাশি টেকসই কৃষি ব্যবস্থাপনা জোরদার হবে বলে আয়োজকেরা আশা প্রকাশ করেছেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram