ঢাকা
৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১০:৫২
logo
প্রকাশিত : মার্চ ১৬, ২০২৫

সাতকানিয়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

রমজান আলী, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়ায় পুলিশের অভিযানে তালিকাভুক্ত এক মাদক কারবারিকে ৩০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম জসিম উদ্দিন (৪৩)। তিনি সদর ইউনিয়নের করাইয়া নগর এলাকার মৃত মতিউর রহমানের ছেলে।

শনিবার (১৫ মার্চ) রাত ১০টার দিকে নিজ বাড়ি করাইয়া নগর এলাকা থেকে সাতকানিয়া থানার ওসি মো. জাহেদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করে।

স্থানীয়রা জানায়, এলাকার তরুণদের হাতে মাদকদ্রব্য তুলে দিয়ে করাইয়ানগর এলাকার যুবসমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছিল এই মাদক কারবারি। এলাকার দরিদ্র পরিবারের কিছু যুবকদের দিয়ে দীর্ঘদিন ধরে গাঁজা, ফেনসিডিল ও ইয়াবার ব্যবসা চালিয়ে আসছিলেন তিনি। পুলিশ একাধিকবার গ্রেপ্তার করে কারাগারে পাঠালেও জামিনে বেরিয়ে পুনরায় মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে জসিম।

রোহিঙ্গাদের নিয়ে মাদকের কারবার করার সময় পুলিশ কিছুদিন আগে তার বাড়ি থেকে রোহিঙ্গাসহ তাকে গ্রেপ্তার করে। পরে জামিনে এসে তিনি আবার মাদক ব্যবসা শুরু করেন।

সাতকানিয়া থানার ওসি মো. জাহেদুল ইসলাম জানান, জসিম উদ্দিন একজন তালিকাভুক্ত মাদক কারবারি। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক তথ্যে জানা গেছে, তার বিরুদ্ধে থানায় একাধিক মাদকের মামলা রয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram