ঢাকা
১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৬:১৮
logo
প্রকাশিত : মার্চ ১৬, ২০২৫

মাটিরাঙ্গায় দেশীয় অস্ত্রসহ দুর্ধর্ষ দুই ডাকাত গ্রেফতার

মো. আবুল হাসেম, মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ দুর্ধর্ষ দুই ডাকাত কে গ্রেফতার করেছে মাটিরাঙ্গা থানা পুলিশ।

শনিবার (১৫ মার্চ) রাতে তাদের গ্রেফতার করা হয়। ওই দিন রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মো: আরেফিন জুয়েল।

গ্রেফতার নাঈম আল সুলতান প্রকাশ নাঈম (৩১) মাটিরাঙ্গা পৌরসভার ১নং ওয়ার্ডের সফিকুল ইসলামের ছেলে। তার বিরুদ্ধে নোয়াখালী জেলার বিভিন্ন থানায় অস্ত্র আইনে ২টি ও ২টি ডাকাতি প্রস্তুতির মামলা আছে। অপরজন, লক্ষীপুর জেলার কল্যাণপুর গ্রামের তছির আহম্মদের ছেলে মো: ইউসুফ প্রকাশ কালা (৩৫)। তার বিরুদ্ধে নোয়াখালী ও লক্ষীপুর জেলার বিভিন্ন থানায় অস্ত্র আইনে ৩টি, ডাকাতির ২টি, ডাকাতির প্রস্তুতি ১টি, চুরির ১টি এবং ১টি মাদক মামলা সহ মোট ৮টি মামলা আছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৪মার্চ রাতে কয়েকজন দুষ্কৃতিকারী মাটিরাঙ্গা পৌরসভার ২নং ওয়ার্ডের মঞ্জুর ইসলামের ঘরে প্রবেশ করে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে নগদ টাকাসহ বিভিন্ন মালামাল লুট করে। উক্ত ঘটনায় মাটিরাঙ্গা থানার একটি মামলা দায়ের করা হয়। খাগড়াছড়ি জেলা পুলিশ সুপারের সার্বিক তত্ত্বাবধানে ও দিকনির্দেশনায় মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে একটি চৌকস টিম গতরাতে মাটিরাঙ্গা পৌরসভার ১০নং মুসলিম পাড়ায় নাঈম এর বসত বাড়িতে অভিযান চালিয়ে দুই জনকে গ্রেফতার করে। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম ও অস্ত্র এবং লুণ্ঠিত মালামাল উদ্ধার করে পুলিশ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram