ঢাকা
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৩:৪১
logo
প্রকাশিত : মার্চ ১৪, ২০২৫

রোহিঙ্গাদের কথা শুনলেন জাতিসংঘ মহাসচিব

জসিম সিদ্দিকী, কক্সবাজার: কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক‍্যাম্পে পৌঁছেছেন বাংলাদেশে সফররত জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। সেখানে সাধারণ রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেছেন জাতিসংঘ মহাসচিব।

এ সময় জাতিসংঘ মহাসচিবকে কাছে পেয়ে রোহিঙ্গারা রাখাইনে মিয়ানমার জান্তার চালানো গণহত্যার বিচার দাবি করেন। তাছাড়া তারা নিজ দেশ মিয়ানমারে ফিরে যেতে জাতিসংঘ প্রধানের কাছে আকুতি জানিয়েছেন।

আজ শুক্রবার দুপুর একটায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমান এয়ারলাইন্স যোগে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস কক্সবাজারে পৌঁছান।

জাতিসংঘ মহাসচিব গুতেরেস বিমানবন্দর থেকে সরাসরি উখিয়ায় যান। দুপুর ২ টায় সেখানে পৌঁছে তিনি ইউনিসেফ পরিচালিত ফেন্সি লার্নিং সেন্টারে অধ্যায়নরত রোহিঙ্গা শিক্ষার্থীদের সাথে কথা বলেন। এছাড়াও তিনি রোহিঙ্গাদের সাংস্কৃতিক কেন্দ্র ও পাটজাত পণ্যের উৎপাদন কেন্দ্র পরিদর্শন করেন।

এরপর অনুষ্ঠিত হবে প্রায় এক লাখ রোহিঙ্গার অংশগ্রহণে ইফতার, যেখানে প্রধান উপদেষ্টাসহ অংশ নিবেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram