ঢাকা
logo
প্রকাশিত : March 13, 2025

তিতাসে কাজ বন্ধ রেখে নির্বাচন অফিসের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি: জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পরিষেবা স্বাধীন নির্বাচন কমিশনের অধীন থেকে সংবিধিবদ্ধ নতুন কমিশনে স্থানান্তরের কূট পরিকল্পনার প্রতিবাদে সারাদেশের ন্যায় কুমিল্লার তিতাস উপজেলায় মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন উপজেলা নির্বাচন অফিসের কর্মকর্তা-কর্মচারীরা।

বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলা পরিষদ ভবনের গেটে এ কর্মসূচি পালন করা হয়। এ কর্মসূচির কারণে নির্ধারিত সময়ের জন্য উপজেলা নির্বাচন অফিসের সব কার্যক্রম বন্ধ ছিল।

এতে কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার জান্নাত ইসলাম, ডাটা এন্ট্রি অপারেটর মো: মহাসিন, আবু বক্কর, স্ক্যানিং অপারেটর আরজু ফকির ও অফিস সহায়ক মো: রাসেলসহ বেশ কয়েকজন কর্মচারী।

এ সময় উপজেলা নির্বাচন অফিসার জান্নাত ইসলাম বলেন, ‘জাতীয় পরিচয়পত্র পরিষেবা স্বাধীন নির্বাচন কমিশন থেকে সরিয়ে নতুন কমিশনের অধীনে নেওয়ার পরিকল্পনার প্রতিবাদে আমরা মানববন্ধন কর্মসূচি পালন করছি। দাবি না মানা হলে আমরা কেন্দ্র ঘোষিত পরবর্তী কর্মসূচিতে অংশ নেব।’

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram