ঢাকা
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৪:০৬
logo
প্রকাশিত : মে ১৯, ২০২৫

তিতাসে সাপের কামড়ে প্রবাসীর মৃত্যু

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার তিতাসে সাপের কামড়ে মো: নাছির উদ্দিন (৪০) নামে এক ডুবাই প্রবাসীর মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যায় উপজেলার জগতপুর ইউনিয়নের সাগরফেনা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নাছির ঐ গ্রামের জারু মিয়ার ছেলে।

জানা যায়, রোববার দুপুরে নিজ বাড়িতে কাজ করার সময় সাপে কাটে নাছিরকে। এসময় নাছিরের ডাক চিৎকারে আশপাশের লোকজন দ্রুত এগিয়ে আসে। পরে স্বজনরা তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী উপজেলা হোমনা এক ওঝা কবিরাজের কাছে নিয়ে যায়। সেখানে নেওয়ার পর যতই সময় বাড়ছে রোগীর অবস্থা ততই অবনতির দিকে যাচ্ছো আর বমি করছে, বার বার স্ত্রী হাসপাতালে নিতে বললেও স্বজনরা নিতে রাজি হচ্ছিল না। এক পর্যায়ে সন্ধ্যা সাড়ে ৭ টায় প্রবাসীর স্ত্রী ৯৯৯ ফোন দিয়ে পুলিশের সহযোগিতায় তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মোস্তফা জামান আশিক বলেন, ‘হাসপাতালে আনার আগেই নাছিরের মৃত্যু হয়। তারপরও আমরা এন্টিভেনম দিয়ে চেষ্টা করছি কিন্তু তাকে বাঁচানো যায়নি। তবে স্থানীয় ওঝা বা কবিরাজের কাছে না নিয়ে প্রথমেই হাসপাতালে নেয়া হলে তাকে বাঁচানো সম্ভব হতো।’

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদ উল্যাহ বলেন, সাপে কাটার স্বজনদের ৯৯৯ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং রোগীকে স্থানীয় হসপিটালে নেওয়ার সহযোগিতা করে। পরে রাত ১২ টায় খবর পাই মারা গেছে। বিষয়টি খুবই দুঃখজনক।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram