ঢাকা
logo
প্রকাশিত : March 11, 2025

চাঁদাবাজ, সন্ত্রাসী, ইভটিজিং ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মানববন্ধন

আবিদ হাসান, হরিরামপুর (মানিকগঞ্জ): মানিকগঞ্জের হরিরামপুরে চাঁদাবাজ, সন্ত্রাসী, ইভটিজিং ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে।

১১ মার্চ মঙ্গলবার দুপুরে, উপজেলার বৃহত্তর ঝিটকার সর্বস্তরের জনগণের ব্যানারে ঝিটকা বাজার শহীদ মিনারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এরআগে ঝিটকা খাজা রহমত আলী ডিগ্রি কলেজের ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ঝিটকা বাজার প্রদক্ষীন করে শহীদ মিনারের সামনে এসে শেষ হয়।

বক্তব্য রাখেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান চৌধুরী হিপু, গোপীনাথপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক, এস এম জাফর আলম, উপজেলা হরিরামপুর টিচিং ডেভেলপমেন্ট এসোসিয়েশনের সভাপতি জুমাত আলী মাস্টার, আশরাফুল ইসলাম সুমন, সোহেল শিকদার, গালা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, কৌড়ি এম এ রউফ ডিগ্রি কলেজ শাখার সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম স্বপন, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আহসান উল্লাহ শিকদার তমাল, সামাজিক সংগঠন সম্মিলিত প্রয়াসের সভাপতি টিপু শিকদার প্রমুখ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram