ঢাকা
২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ১২:৪৮
logo
প্রকাশিত : মার্চ ১০, ২০২৫

ইজিবাইক চালকের কাছে মিললো আড়াই কোটি টাকার স্বর্ণ

জুলফিকার আলী, কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরা সীমান্ত থেকে প্রায় আড়াই কোটি টাকা মূল্যের ১৫টি স্বর্ণের বার সহ এক ইজিবাইক চালককে আটক করেছে বিজিবি। রোববার (৯ মার্চ) সন্ধ্যায় সাতক্ষীরা সদর উপজেলার আবাদের হাট নামক স্থানে সীমান্তগামী একটি ইজিবাইক তল্লাশি করে স্বর্ণের চালানটি জব্দ করা হয়।

আটক ইজিবাইক চালক সোয়েল উদ্দীন কলারোয়া উপজেলার আইস পাড়া এলাকার হামেজ উদ্দীনের ছেলে।

সোমবার (১০ মার্চ) সকালে সাতক্ষীরা-৩৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঝাউডাঙ্গা বিজিবির বিশেষ ক্যাম্পের একটি আভিযানিক দল রোববার সন্ধ্যায় আবাদের হাট এলাকায় অবস্থান নেয়। এ সময় সাতক্ষীরা শহর থেকে ছেড়ে যাওয়া সীমান্তগামী একটি ইজিবাইক ঘটনাস্থলে পৌঁছালে বিজিবি সদস্যরা তাকে আটক করে। এরপর তার ইজিবাইকের স্টিয়ারিং বক্স এর নিচে লুকানো কস্টেপ দিয়ে মোড়ানো প্রায় ২ কেজি ওজনের ১৫টি স্বর্ণের বার উদ্ধার করে।

বিজিবি অধিনায়ক আরও জানান, ইজিবাইকচালক সোয়েলকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করে তার বিরুদ্ধে মামলা দায়েরে করা হয়েছে। স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারিতে জমা দেওয়া হচ্ছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram