ঢাকা
logo
প্রকাশিত : March 10, 2025

পত্নীতলায় পিকআপের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী যুবকের

হাসান শাহরিয়ার পল্লব, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেল আরোহী আব্দুল করিম (২৫ ) নামের এক যুবক নিহত হয়েছেন। ওই যুবক উপজেলার যোগীবাড়ি গ্রামের এনামুল ইসলামের ছেলে বলে জানা গেছে।

স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, সোমবার (১০ মার্চ) সকালে আব্দুল করিম তার বন্ধুর সাথে মোটরসাইকেলযোগে নজিপুর-নওগাঁ সড়কের কাল্লাকাটি মোড় এলাকায় পৌঁছালে বেলা আনুমানিক ৯টার টার দিকে নওগাঁর দিক থেকে আসা দ্রুতগামী একটি মিনি-পিকআপ মোটরসাইকেলটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দিলে তারা মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান। স্থানীয়রা তাদের উদ্ধার করে পত্নীতলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল করিমকে মৃত ঘোষণা করেন। তার সাথে থাকা পলাশ (২৫) এর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রামেক হাসপাতালে রেফার্ড করেন।

পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ এনায়েতুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত কর বলেন, সড়ক দুর্ঘটনায় একজন মারা গেছে ও একজন একজন গুরুতর আহত হয়েছেন। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে, মরদেহের সুরতহাল রিপোর্ট করে পরিবারে কাছে হস্তান্তর করা হবে। অভিযোগ বা মামলা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram