ঢাকা
logo
প্রকাশিত : March 10, 2025

মুরাদনগরে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া ও আলোচনা সভা

মো: মোশাররফ হোসেন মনির, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি: 'দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাঁচার প্রাণ ক্ষয়ক্ষতি' এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার মুরাদনগর উপজেলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে উপজেলা পরিষদ মাঠে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া করে মুরাদনগর উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। পরে কবি নজরুল মিলনায়তনে আলোচনা সভা করে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুর রহমানের সভাপতিত্বে ও সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফার সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সফিউল আলম তালুকদার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নূরে আলম, মুরাদনগর উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন লিডার জসীম উদ্দিন প্রমুখ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram