ঢাকা
২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ১২:৪৯
logo
প্রকাশিত : মার্চ ১০, ২০২৫

যশোরে পারিবারিক কলহের জেরে স্বামীর হাতে স্ত্রী নিহত

যশোর প্রতিনিধি: যশোরের চৌগাছা উপজেলার নারায়ণপুর গ্রামে পারিবারিক কলহের জেরে রেক্সোনা খাতুন (৩৫) নামের এক গৃহবধূ তার স্বামী রাকিবুল ইসলাম সিজার (৪৫) এর হাতে নিহত হয়েছেন। আজ সোমবার সকালে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, আসামি রাকিবুল ইসলামের প্রথম স্ত্রী ঢাকায় থাকেন, তবে তাদের কন্যাসন্তান বাবার সঙ্গেই বসবাস করে। তিনি মাঝে মাঝে মেয়ের জন্য মিষ্টি বা খাবার কিনে আনতেন, যা নিয়ে দ্বিতীয় স্ত্রী রেক্সোনা খাতুনের সঙ্গে প্রায়ই মনোমালিন্য হতো। আজ সকালে একই বিষয়কে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়। ঝগড়ার একপর্যায়ে রাকিবুল ইসলাম কাজে বের হতে চাইলে রেক্সোনা খাতুন তাকে বাধা দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে রাকিবুল ইসলাম রাগান্বিত হয়ে পাশে থাকা বাঁশ দিয়ে স্ত্রীকে এলোপাতাড়ি আঘাত করতে থাকেন। গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে রেক্সোনা খাতুনের মাথায় মারাত্মক রক্তক্ষরণ হয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

ঘটনার সংবাদ শুনে যশোরের চৌগাছা থানার অফিসার ইনচার্জ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং এসআই মোঃ মিজানুর রহমান সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘটনার পর থেকে আসামি রাকিবুল ইসলাম সিজার পলাতক রয়েছে। পুলিশ হত্যার সঠিক কারণ উদঘাটন ও আসামিকে গ্রেপ্তারের জন্য তৎপর রয়েছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram