ঢাকা
logo
প্রকাশিত : February 27, 2025

কক্সবাজারে দুর্যোগের আগাম সতর্কবার্তা প্রচার নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারে প্রাকৃতিক দুর্যোগের আগাম সতর্কবার্তা প্রচারে সাংবাদিকগণের ভূমিকা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে কক্সবাজারের একটি অভিজাত হোটেলের হল রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

উক্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. জীবন কুমার সরকার।

প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. মমিনুল ইসলাম। প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক ছিলেন আবহাওয়া অধিদপ্তরের উপপরিচালক মো. শামীম হাসান ভূইঁয়া, এসএম কামরুল হাসান, পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী ইমন কল্যাণ দাস ও আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. আবুল কালাম আজাদ। সমাপনী বক্তব্য রাখেন আবহাওয়া অধিদপ্তরের উপপরিচালক আহমদ আরিফ রশীদ।

উক্ত প্রশিক্ষণ কর্মশালায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ সাংবাদিকগণ অংশগ্রহণ করেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram