ঢাকা
logo
প্রকাশিত : February 27, 2025

টুঙ্গিপাড়ায় আগুনে ঘর পুড়ে ছাই, ফায়ার সার্ভিসের উপর ক্ষোভ

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আগুনে একটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে ৬ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবার। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ৮:১৫ মিনিটের দিকে উপজেলার ছোট ডুমুরিয়া বায়জিদ শেখের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বায়জিদ শেখ বলেন, সকাল ৮:১৫ মিনিটে আগুন দ্রুত ছড়িয়ে পড়লে সম্পূর্ণ ঘর পুড়ে যায়। ঘরে থাকা চাল-ডাল, খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় জিনিসপত্র কিছুই বের করা সম্ভব হয়নি। শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বায়জিদ শেখের ভাই আদর আলী শেখ বলেন, ফায়ার সার্ভিস অর্ধেক পথে এসে চলে গেছেন। পরে আমি টুঙ্গিপাড়া ফায়ার স্টেশনে আবার কল দেই। ফায়ার স্টেশন থেকে বলা হয়, স্থানীয় বাসিন্দারা তাদেরকে জানিয়েছেন যে আগুন নিয়ন্ত্রণে এসে গেছে, আগুন নির্বাপণ হওয়ার কারণে আসা হয়নি, এটা আমাদের সরকারি নিয়ম।

তিনি অভিযোগ করে আরো বলেন, অনেক সময় ডুমুরিয়া ইউনিয়নে অগ্নি নির্বাপণ করতে আসে না, আসলে অনেক সময় ব্যয় করে আসেন। যা আমাদের কোন কাজে আসে না।

টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈনুল হক বলেন, ‘অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারকে উপজেলা প্রশাসন নগদ আর্থিক সহায়তা, খাদ্য, কম্বল এবং ক্ষতিগ্রস্ত ঘর মেরামত করে দিবেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram