ঢাকা
logo
প্রকাশিত : February 26, 2025

চাঁপাইনবাবগঞ্জে ট্রাক্টর চাপায় মাদ্রাসা শিক্ষার্থী নিহত

চাঁপাইনবাবগঞ্জ প্ৰতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে ট্রাক্টর চাপায় ইমন আলী (১৩) নামে মাদ্রাসার এক শিক্ষার্থী নিহত হয়েছে।

আজ বুধবার সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের গোঠাপাড়া মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ইমন সদর উপজেলার শাহজাহানপুর মুন্সিপাড়ার আব্দুল জাব্বারে ছেলে ও চরবাগডাঙ্গা সেরাজুল হোদা লতিফিয়া নুরিয়া ইসলামিয়া ও হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রইস উদ্দিন জানান, সকালে বাড়ি থেকে বাইসাইকেল নিয়ে মাদ্রাসায় যাচ্ছিল ইমন, এ সময় চরবাগডাঙ্গা গোঠাপাড়া মোড়ে ট্রাক্টর ইমনকে চাপা দিলে সে ঘটনাস্থলে মারা যায়। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram