ঢাকা
১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:২৪
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ২৬, ২০২৫

রাজবাড়ীতে পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই, মহিলাসহ গ্রেপ্তার ৬

রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীতে গোয়েন্দা পুলিশের (ডিবি) ওপর হামলা করে মাদক মামলার এক আসামি ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত হয়েছেন জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ওয়াহিদুল হাসান। ঘটনার পরে পুলিশ এলাকায় অভিযান করে মহিলাসহ ৬ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে রাজবাড়ী সদর উপজেলার কাজীবাধা গ্রামে এ ঘটনা ঘটে। ছিনতাই মাদক মামলার আসামি ফরিদ শেখ একই এলাকার মৃত আহম্মদ আলীর ছেলে। সে এলাকায় মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত।

রাজবাড়ীর পুলিশ সুপার শামিমা পারভীন এ তথ্য নিশ্চিত করে জানান, ফরিদ শেখ একজন মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে রাজবাড়ীসহ বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। ফরিদ এবং তার স্ত্রীকে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, সরকারি কাজে বাধা এবং পুলিশের ওপর আক্রমণের ঘটনায় মামলা হয়েছে।

হামলার ঘটনায় গ্রেপ্তারকৃতরা হলেন, মো. আবুল কালাম আজাদ (৪৭), মো. মিন্টু শেখ (৫৫), আবুল কালাম আজাদের স্ত্রী মোসা. সেফালী বেগম (৪৩), মোসা. নাসিমা বেগম (২৮), মোসা. শিমু বেগম (২০) এবং সোহাগী বেগম (২৫)। তবে ছিনতাই হওয়া আসামি ফরিদ সেখকে এখনো গ্রেপ্তার করতে পারে নাই।

পুলিশ জানায়, এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ফরিদ শেখের বাড়িতে অভিযান পরিচালনা করে ৩১০ পিস ইয়াবা এবং চার বোতল ফেনসিডিলসহ ফরিদ শেখকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এসময় ফরিদকে হাতকড়া পড়ানো অবস্থায় গাড়িতে তুলে নেওয়ার চেষ্টা করা হলে তার পরিবারের সদস্যরা পুলিশের ওপর হামলা চালায়। এতে বাধ্য হয়ে তার হাতের হাতকড়া খুলে দেওয়া হয়। এ সময় বাঁশ দিয়ে পিটিয়ে আহত করা হয় এসআই ওয়াহিদুল হাসানকে।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি মফিজুল ইসলাম বলেন, ফরিদ শেখকে মাদকসহ গ্রেপ্তারের পর তার পরিবার আমাদের ওপর হামলা চালায়। এতে এসআই ওয়াহিদুল হাসান আহত হয়েছেন এবং তিনি রাজবাড়ী সদর হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram