ঢাকা
logo
প্রকাশিত : February 26, 2025

বাঁশখালীতে জামায়াতের ইমাম ও ওলামা সম্মেলন সম্পন্ন

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইমাম ও ওলামা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার পৌরসভাস্থ রংগিয়াঘোনা মনছুরিয়া ফাযিল মাদরাসার হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে বাঁশখালীর বিভিন্ন মাদরাসা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম-খতিবগণ অংশগ্রহণ করেন।

এতে জামায়াতে ইসলামী উপজেলা ওলামা কমিটির সভাপতি অধ্যাপক মাও শহিদ উল্লাহ'র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন- দক্ষিণ জেলা জামায়াতের সাবেক আমীর, কেন্দ্রীয় মজলিসে শূরা ও চট্টগ্রাম অঞ্চলের টিম সদস্য অধ্যাপক জাফর ছাদেক। প্রধান বক্তার আলোচনা রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও দক্ষিণ জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল ইসলাম।

ওলামা কমিটির সেক্রেটারি মাও শিহাব উদ্দিনের সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ জেলার মজলিসে শূরা সদস্য ইঞ্জিনিয়ার শহিদুল মোস্তফা, উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মুহাম্মদ ইসমাইল, সেক্রেটারি অধ্যক্ষ আরিফ উল্লাহ। এ ছাড়াও অধ্যক্ষ মাও মীর আহমদ আনচারী, অধ্যক্ষ মাও মোশাররফ হোছাইন, অধ্যক্ষ মাও আজিজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

অধ্যাপক মাও শহিদ উল্লাহ কে সভাপতি ও মাও শিহাব উদ্দিন কে সেক্রেটারি করে ২০২৫-২৬ সেশনের জন্য ৩৩ সদস্য বিশিষ্ট উপজেলা জামায়াতের ওলামা কমিটি ঘোষণা করা হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram