ঢাকা
২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১১:১০
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ২৬, ২০২৫

সুন্দরবনে ফাঁদসহ ৫ চোরা হরিণ শিকারী আটক

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি: পূর্ব সুন্দরবনের চরখালী এলাকার বনে ফাঁদ পেতে হরিণ শিকারের সময় বনরক্ষীদের হাতে ৫ চোরা হরিণ শিকারী আটক হয়েছেন। জব্দ করা হয়েছে একটি ট্রলারসহ বিপুল পরিমাণ নাইলনের তৈরী হরিণধরা ফাঁদ। আটকদের বুধবার সকালে বাগেরহাট আদালতে চালান দেওয়া হয়েছে।

বনবিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বগী ফরেষ্ট ষ্টেশন ও চরখালী ফরেষ্ট টহল ফাঁড়ির বনরক্ষীরা অভিযান চালিয়ে মঙ্গলবার বিকেলে সুন্দরবনের চরখালী ফরেষ্ট টহল ফাঁড়ির ছালুয়ার খাল এলাকার বন থেকে ফাঁদ পেতে হরিণ শিকারের সময় ৫ জন চোরা হরিণ শিকারীকে আটক করেন। এ সময় চোরা শিকারীদের কবল থেকে বিপুল পরিমাণ হরিণধরা নাইলনের ফাঁদ ও একটি ট্রলার জব্দ করেন বনরক্ষীরা। আটক শিকারীরা হচ্ছেন, মিন্টু বিশ্বাস, বাদল বিশ্বাস, বিধান চন্দ্র, সুমন্ত ও মন্টু। এদের বাড়ী বরগুনার পাথরঘাটা এলাকায় বলে বনরক্ষীরা জানান।

পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের বগী ফরেষ্ট ষ্টেশন কর্মকর্তা মোঃ আঃ সবুর বলেন, আটক শিকারীদের বিরুদ্ধে বন আইনে একটি মামলা রেকর্ড করা হয়েছে। আটক শিকারীদের বুধবার সকালে বাগেরহাট আদালতে চালান দেওয়া হেেয়ছে বলে ষ্টেশন কর্মকর্তা জানান।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram