ঢাকা
logo
প্রকাশিত : February 26, 2025

অস্বাভাবিক উচ্চতায় জনগুরুত্বহীন স্থানে সাড়ে ৫ কোটি টাকার ব্রিজ, মই বেয়ে যাতায়াত করছে স্থানীয়রা

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লা তিতাস উপজেলার দড়ি মাছিপুর টু মুরাদনগর ৩ কিলোমিটার গ্রামীণ কাঁচা সড়কে মাটি ভরাট ও পাকাকরণ কাজের খবর নেই। অথচ অস্বাভাবিক উচ্চতায় এই বেহাল সড়কে আওয়ামী লীগের সাবেক এমপির সুপারিশে নির্মাণ করা হয়েছে সাড়ে ৫ কোটি টাকা ব্যয়ে ৬০ মিটার দৈর্ঘ্য ও ৯ মিটার প্রস্থের ব্রিজ। নেই জনগণের তেমন কোন যাতায়াত।

সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার দড়িমাছিমপুর গ্রামের ভিতর দিয়ে যাওয়া মুরাদনগর ৩ কিলোমিটার দীর্ঘ গ্রামীণ কাঁচা সড়কের দড়ি মাছিমপুর-কলাকান্দি খালের ওপর নির্মিত ব্রিজটি থেকে সংযোগ সড়ক ১৫ থেকে ১৬ ফুট নিচে রয়েছে। মই বেয়ে এই ব্রিজ পারাপার হচ্ছে স্থানীয় কৃষকরা। এই ব্রিজ দিয়ে যাতায়াত করতে হলে আগে খানাখন্দে ভরা কাঁচা সড়কের প্রয়োজনীয় মাটি ভরাট ও পাকাকরণ কাজ অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত সম্পন্ন করার প্রয়োজন মনে করেন সচেতন মহল। নতুবা ১৫/১৬ ফুট অস্বাভাবিক উচ্চতায় নির্মাণাধীন এই ব্রিজটি জনগণের ব্যবহারে কোনো কাজে আসবে না বলেও এলাকাবাসীর অভিমত এবং এটি বর্তমানে মানুষের কাছে অপ্রয়োজনীয় বলে মনে হচ্ছে বলে দাবি সচেতন মহলের।

জানা গেছে, এ গ্রামীণ কাঁচা সড়কের দড়িমাছিমপুর-কলাকান্দি খালের উপর ব্রিজটি আওয়ামী লীগের সাবেক স্থানীয় এমপি সেলিমা আহমাদ মেরির সুপারিশে ব্রিজ নির্মাণের প্রকল্প গ্রহণ করা হয়েছে। ব্রিজ নির্মাণে প্রাক্কলিত ব্যয় নির্ধারণ করা হয়েছে ৫ কোটি ৮৭ লাখ টাকা। ব্রিজ নির্মাণ প্রকল্পের কাজটি পেয়েছে জয়েন্ট ভেঞ্চারে পিসি ও এম.আই.আই.আর এবং এম.এস.টি নামক ৩টি কনস্ট্রাকশন প্রতিষ্ঠান। কাজটি কার্যাদেশ দেয়া হয় ২০২১ সালের ১৩ অক্টোবর। নির্মাণ কাজ সমাপ্তের সময় ছিল ১৯ জানুয়ারি ২০২৩ সালে শেষ হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ে প্রকল্পের নির্মাণ কাজ শেষ না হওয়ায় ঠিকাদারের আবেদনের পরিপ্রেক্ষিতে সময় বাড়িয়ে চলতি বছরের জুন মাস পর্যন্ত বর্ধিত করা হয়েছে।

কলাকান্দি ইউপি চেয়ারম্যান ইব্রাহিম সরকার বলেন, প্রয়োজনীয় মাটি ভরাট করে সড়কের উচ্চতা বৃদ্ধি ও পাকাকরণ কাজ আগে সম্পন্ন করতে হবে। নইলে ৬ কোটি টাকার এই অতি উচ্চতার ব্রিজ জনগণের কোন কাজে আসবে না। এটি প্রদর্শনী বস্তু হয়ে দাঁড়িয়ে থাকবে। তিনি আরও বলেন, এলাকাবাসী অবিলম্বে ব্রিজ নির্মাণ সম্পন্ন করার পাশাপাশি সড়কের অসমাপ্ত কাজ বাস্তবায়নের জন্য এলজিইডির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন।

এলজিইডির তিতাস উপজেলা প্রকৌশলী শহীদুল ইসলাম বলেন, ব্রিজ থেকে কাঁচা সড়কের অবস্থান নিচু স্তরে হওয়ায় গাইড ওয়ালের মাধ্যমে মাটি ভরাট করতে হবে। এটির ভেরিয়েশন এলজিইডির সদর দফতরে পাঠানো হয়েছে। অনুমোদন পেলে কাজ শুরু করে জুন মাসের মধ্যে সমাপ্ত করবো।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram