ঢাকা
logo
প্রকাশিত : February 26, 2025

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় পুলিশ ৭টি গরু ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ গাড়ি উদ্ধার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো, জেলার শিবগঞ্জ উপজেলার আড়গাড়াহাট পলাশবাড়ি গ্রামের মৃত কছিমুদ্দিনের ছেলে কানু ডাকাত ওরফে কান্দু, একই থানার মুসলিমপুর গ্রামের মৃত সাজেমান আলির ছেলে মোঃ শফিকুল ইসলাম ও উপর ধোবরা গ্রামের ইয়াসিন আলীর ছেলে মোঃ রাকিব।

আজ বুধবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিং-এ পুলিশ সুপার মোঃ রেজাউল করিম জানান, মঙ্গলবার রাত সোয়া ৮ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ থানার ওসি(তদন্ত) এস এম শাকিল হাসানের নেতৃত্বে একদল পুলিশ জানতে পারে যে, কানু ডাকাতের বাড়িতে চোরাই গরু বিক্রয়ের জন্য অবস্থান করছে। এসময় পুলিশ কানু ডাকাতের বাড়িতে অভিযান চালিয়ে ৩ ডাকাতকে গ্রেফতার, ৭টি গরু, ডাকাতির কাজে ব্যবহৃত একটি নীল রংয়ের পিকআপ গাড়ি, একটি সিএনজি ও একটি মোটরসাইকেল উদ্ধার করে। আর পুলিশের উপস্থিতি টের পেয়ে আরো ২/৩ জন ডাকাত পালিয়ে যায়। ধৃতরা দীর্ঘদিন ধরে ডাকাতির কাজে জড়িত থাকার কথা স্বীকার করেন। কানু ডাকাত কৃত্রিম এক পা নিয়ে চলাচল করে এবং তারা ৯ ভাই ছিল এবং সকলেই ডাকাতির কাজে জড়িত ছিল এবং দুভাই গণপিটুনিতে মারা যায়।

পুলিশ সুপার আরো জানান, আসামিদের বিরুদ্ধে বিভিন্ন জেলার থানায় ডাকাতি, হত্যা, মাদকসহ একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে শিবগঞ্জে মামলা শেষে তাদের আজ বুধবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেন।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram