ঢাকা
logo
প্রকাশিত : February 26, 2025

উপজেলা প্রকৌশলীদের উপর হামলার প্রতিবাদে জয়পুরহাটে প্রকৌশলীদের মানববন্ধন

মাশরেকুল আলম, জয়পুরহাট প্রতিনিধি: উপজেলা প্রকৌশলীদের উপর অব্যাহত হামলা ও হুমকির প্রতিবাদে বুধবার সকাল সাড়ে ১০ টায় জয়পুরহাট সদর উপজেলা পরিষদ চত্বরে প্রকৌশলীদের মানববন্ধন ও কর্মবিরতি কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

কুষ্টিয়ার মিরপুর উপজেলার উপজেলা প্রকৌশলী জহীর মেহেদী হাসানের উপর তার অফিস কক্ষে সন্ত্রাসী হামলা, ভাংচুর এবং তাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে এবং সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার উপজেলা প্রকৌশলীসহ তার সহকর্মীদের উপজেলা প্রকৌশলীর অফিসকক্ষে তালাবদ্ধ করে হয়রানি এবং ভয়ভীতি দেখানোর প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন জয়পুরহাট সদর উপজেলা প্রকৌশলী সামিন শারার ফুয়াদ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তোফাজ্জল হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার মাসুদুল হক, উপজেলা সমাজ সেবা অফিসার আকবর আলী মন্ডল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মহিদুল ইসলাম, বিভিন্ন দপ্তরের প্রধানগণসহ সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

অপরদিকে জয়পুরহাট এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী শাহ আলম ও সহকারী প্রকৌশলী তানজিম আহমেদ এর নেতৃত্বে এলজিইডি চত্বরে সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী নিয়ে একই দাবিতে অনুরুপ কর্মসূচি পালন করেছে।

মানববন্ধনে বক্তারা বলেন, বিভিন্ন সময় উপজেলা প্রকৌশলীসহ তাদের অধস্তন সহকর্মীদের উপর বার বার সন্ত্রাসী হামলা এবং উপজেলা প্রকৌশলীগণের জীবনের নিরাপত্তা প্রদান এবং কর্মক্ষেত্রে সকল স্তরের কর্মচারীগণের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবিতে এই মানববন্ধন এবং অর্ধদিবস কর্মবিরতি পালন করা হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram