ঢাকা
logo
প্রকাশিত : February 25, 2025

নড়াইলের লোহাগড়ায় পিস্তল ও গুলিসহ ২ সহোদর গ্রেফতার

হুমায়ুন কবীর রিন্টু, নড়াইল প্রতিনিধি: নড়াইলের লোহাগড়ায় একটি পিস্তল ও ৬ রাউন্ড গুলিসহ বাবুল শেখ ওরফে ধলা বাবুল ও তার ছোট ভাই বিপুল শেখকে গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ। গ্রেফতারকৃতরা লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের মঙ্গলহাটা গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।

গ্রেফতারকৃতদের সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের জেল হাজতে প্রেরণ করেন। এর আগে লোহাগড়া থানা পুলিশ সোমবার দুপুরে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে গ্রেফতার ও অস্ত্র উদ্ধার সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, লোহাগড়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে উপজেলার কুন্দশী এলাকার একটি মেহগনি বাগানে কতিপয় ব্যক্তি রোববার দিবাগত রাত ২ টার দিকে মাদক দ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এ সময় লোহাগড়া থানার এসআই সুমন ও এসআই মাসুদুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ মেহগনি বাগান এলাকায় অভিযান চালিয়ে বাবুল শেখ ও বিপুল শেখ নামে আপন দুই ভাইকে আটক করে। পরে পুলিশ তাদের কাছ থেকে তল্লাশী করে আমেরিকার তৈরি একটি ৯ এমএম পিস্তল, ৬ রাউন্ড তাজা গুলি উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিকুর রহমান বলেন, ঘটনায় গ্রেফতার দু’জনের বিরুদ্ধে লোহাগড়া থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে সোমবার বিকেলে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃতরা বিভিন্ন অপরাধমূলক কাজে ব্যবহারের উদ্দেশ্যে অবৈধ বিদেশি পিস্তল নিজেদের হেফাজতে রেখেছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। অভিযুক্ত ধলা বাবুল শেখের নামে থানায় এর আগে মাদকসহ অন্যান্য ১৭টি মামলা রয়েছে এবং বিপুল শেখের নামে থানায় ১টি মামলা রয়েছে। ধলা বাবুল একজন এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজ বলে প্রেস ব্রিফিংয়ে জানান নড়াইলের পুলিশ সুপার কাজী এহসানুল কবীর। গ্রেফতারকৃতদের রিমান্ডে এনে এ বিষয়ে আরো তথ্য জানা যাবে এবং আরো অস্ত্র উদ্ধারের ব্যাপারে অভিযান অব্যাহত থাকব।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram