ঢাকা
logo
প্রকাশিত : February 24, 2025

পাইকগাছায় ষাটোর্ধ বৃদ্ধের অর্ধগলিত ঝুলন্ত লাশ উদ্ধার

শেখ দীন মাহমুদ, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় মানসিক ভারসাম্যহীন ষাটোর্ধ এক বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। সর্বশেষ এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

নিহতের পরিবার ও মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক খায়রুল আলম জানান, উপজেলার রাড়ুলী ইউনিয়নের বাঁকার ঘোষপাড়া গ্রামের মৃত বিষ্টুপদ ঘোষের ছেলে হাজু ঘোষ (৬৫) এর বসতঘর থেকে দুর্গন্ধ বের হলে এলাকাবাসী পুলিশে খবর দেয়। খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে পৌছে হাজু ঘোষ নামের ওই বৃদ্ধের অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানায়, লাশ উদ্ধারের পর দেখা যায় বিভিন্ন স্থানে পচন ধরেছে। তাই প্রথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুই তিন দিন আগে যেকোনো সময় হাজু ঘোষ নামের ওই ব্যক্তি নিজ টিনসেডের বসত ঘরের আড়ায় গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে থাকতে পারে। স্থানীয়রাসহ তার একমাত্র মেয়ে জানায়, তিনি মানষিক ভারসাম্যহীন ছিলেন। মেয়ে ছাড়া তাদের পরিবারে আর কেউ নেই। তবে ঘটনার আগে থেকেই তিনি এলাকার বাইরে ছিলেন বলে জানিয়েছেন।

পাইকগাছা থানার অফিসার ইনচার্জ(ওসি) সবজেল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়না তদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram