ঢাকা
৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ২:৩৩
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ২৪, ২০২৫

মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা পিকআপে বাসের ধাক্কায় নিহত ২

এম আনোয়ার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা পিকআপে বাসের ধাক্কায় পিকআপ চালক ও চালকের সহকারী নিহত হয়েছে। রবিবার (২৩ ফেব্রুয়ারি) রাত ৩ টার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনাপাহাড় এলাকার ঢাকামুখী লেনে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা পিকআপ চালক ওসমান গনি (৫০), সে চট্টগ্রামের বকশীরহাট এলাকার বাসিন্দা। নিহত অপরজন চালকের সহকারী। তার পরিচয় পাওয়া যায়নি।

জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দিবাগত রাত ৩ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনাপাহাড় এলাকায় মহাসড়কের পাশে একটি পিকআপ দাঁড়িয়ে ছিল। এসময় ঢাকামুখী সেন্টমার্টিন পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা-মেট্টো-ব ১৩-১৯৩৬) সামনে থাকা ঢাকামুখী মাছবাহী একটি পিকআপ (চট্ট-মেট্টো-ন ১১-২৭৭২) কে পেছন দিক থেকে ধাক্কা দিলে পিকআপ চালক ও চালকের সহকারী গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক চালক ওসমান গনিকে মৃত ঘোষণা করে। চালকের সহকারীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন বলেন, ‘মহাসড়কে দুর্ঘটনায় পিকআপ চালক ওসমান গনি (৫০) মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথেই মারা যায়। চালকের সহকারী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে শুনেছি। দুর্ঘটনা কবলিত গাড়িগুলো উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।’

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram