ঢাকা
১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৭:৪৮
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ২৪, ২০২৫

বাউফলে শিক্ষার্থীদের লাল কার্ড প্রদর্শন মিছিল

অতুল পাল, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: বাউফলসহ সারা দেশব্যাপী ধর্ষণ, খুন, চুরি-ডাকাতি, রাহাজানিসহ আইন-শৃঙ্খলার সার্বিক অবনতির প্রতিবাদে লাল কার্ড প্রদর্শন করে মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

আজ সোমবার বেলা ১১ টার দিকে বাউফল পৌরশহরে ওই মিছিল করা হয়। মিছিলটি বাউফল সরকারি কলেজ মাঠ থেকে শুরু হয়ে উপজেলা পরিষদ ঘুরে বাউফল থানা কমপ্লেক্সের সামনে এসে শেষ হয়।

মিছিলে শিক্ষার্থীরা ধর্ষকদের বিরুদ্ধে রেডকার্ড রেডকার্ড, প্রশাসনের বিরুদ্ধে রেডকার্ড রেডকার্ড, স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে রেডকার্ড রেডকার্ড শ্লোগান দেয়। এসময় শিক্ষার্থীদের সাথে সাধারণ মানুষও যোগ দেয়।

বাউফল উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মো. মুনতাসির তাসরিপ লামিম, আয়েশাতুন্নেসা বর্ষা, মু. রুহুল আমিন ও ফারহান রুপাইসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের এই ধরণের মিছিলকে সাধারণ মানুষ স্বাগত জানিয়ে দ্রুত অবনতিশীল আইন-শৃঙ্খলার উন্নতি হবে বলে আশা করছেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram