ঢাকা
১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৪:০৩
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ২৪, ২০২৫

গোপালগঞ্জে বসতঘরের ট্রাংক থেকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, গ্রেফতার-৪

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে নিখোঁজের দুদিন পর বসতঘরের ট্রাংকে লুকিয়ে রাখা মুহিন মোল্যা (১১) নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বাড়ির ভাড়াটিয়া আমিনসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) ভাড়াটিয়া আমিনের ঘর থেকে বস্তাবন্দি করে ট্রাংকে লুকিয়ে রাখা মুহিনের মরদেহ উদ্ধার করা হয়। গোপালগঞ্জ সদর থানার ওসি মির মোহাম্মদ সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত স্কুলছাত্র মুহিন মোল্যা গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদীঘলীয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড সদস্য মাঞ্জুরুল ইসলাম মোল্লার ছেলে এবং রাবেয়া আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্র।

ওসি জানান, গত শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে বাড়ির পাশের দোকানে জুস কিনতে যায় মুহিন। এরপর থেকে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। রোববার (২৩ ফেব্রুয়ারি) আমরা জিজ্ঞাসাবাদের জন্য ভাড়াটিয়া আমিনসহ ওই গ্রামের শাওন ও সিহাবকে আটক করি। পরে আটকৃতদের দেয়া তথ্যে ভিত্তিতে সোমবার ভোররাতে আমিনের ঘর থেকে বস্তায় বেঁধে ট্রাংকে রাখা মুহিনের মরদেহ উদ্ধার করা হয়। এ সময় শাহানারা বেগম নামে আরো একজনকে গ্রেফতার করা হয়েছে।

ওসি আরো জানান, ধারণা করা হচ্ছে ওই স্কুলছাত্রটিকে শ্বাসরোধ করে হত্যার পর মরদেহ বস্তায় ভরে ট্রাংকে লুকিয়ে রাখা হয়েছিল। তবে কেন কি কাারনে হত্যা করা হয়েছে তা এখনই বলা মুশকিল। অনুসন্ধান চলছে, দ্রুতই হত্যার রহস্য উৎঘাটন হবে। ময়না তদন্তের জন্য মরদেহ গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram