ঢাকা
১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:৪১
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ২৪, ২০২৫

গাজীপুরে অটোরিকশার সাথে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

গাজীপুরের শ্রীপুরে অটোরিকশার সাথে সংঘর্ষে দুই মোটরসাইকেলের চালক ও আরোহী নিহত হয়েছেন।

রোববার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার শৈলাট গ্রামে অটোরিকশার সাথে সংঘর্ষে দুই যুবক আহত হয়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। রাতে চিকিৎসাধীন অবস্থায় তারা মৃত্যুবরণ করেন।

নিহত মোটরসাইকেল চালক অনিক মন্ডল (২৫) উপজেলার গাজীপুর ইউনিয়নের শৈলাট গ্রামের মজিবর রহমানের ছেলে ও আরোহী একই গ্রামের শামীম আল মামুনের ছেলে রিয়াদ মন্ডল (২২)।

নিহতের চাচাতো ভাই মাজেদুর রহমান রায়হান বলেন, রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শৈলাট বাজার থেকে মোটরসাইকেল যোগে কাচিনা যাওয়ার পথে শিপ্রা গার্মেন্টের সামনে পৌঁছা মাত্রই একটি ট্রাককে সাইড দিতে গিয়ে অটোরিকশার সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অনিক ও রিয়াদ গুরুতর আহত হয়। পরে অনিককে উদ্ধার করে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতাল ও রিয়াদকে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে ও অনিক রাত ১১টার দিকে মৃত্যুবরণ করেন।

এ বিষয়ে জানতে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মন্ডলের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি রিসিভ না করায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram