ঢাকা
logo
প্রকাশিত : February 23, 2025

টিসিবির কার্ড নিয়ে পুঠিয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, মহাসড়ক অবরোধ

পুঠিয়া(রাজশাহী)প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়ায় ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) কার্ড বিতরণকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বানেশ্বর ইউনিয়ন বিএনপির নেতা ও ৫নং ওয়ার্ডের সদস্য রফিকুল ইসলাম গুরুতর আহত হয়েছেন।

রোববার (২৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী নাটোর মহাসড়কের বিড়ালদহ মাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ নিয়ে রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ করেন ক্ষুব্ধ নেতাকর্মীরা।

এলাকাবাসী জানায়, পুঠিয়া উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ইসফা খায়রুল হক শিমুলের কর্মীর বিএনপি নেতা মিঠুন মোল্লা ও বিএনপি নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলামের সমর্থক ইউপি সদস্য রফিকুল মেম্বারের মধ্যে টিসিবি কার্ডের ভাগ চাওয়া নিয়ে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে মিঠুনের নাকের উপর কাঁচি দিয়ে আঘাত করে রফিকুল মেম্বার। পরে সেখান থেকে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয়রা। এ ঘটনায় পরে ক্ষিপ্ত হয়ে মিঠুন মোল্লার সমর্থকরা এরই জেরে রোববার বেলা ১১টার দিকে রফিকুলকে বিড়ালদহ মাজারের সামনের মহাসড়কের ওপর ঘিরে ধরে পিটিয়ে ও ছুরিকাঘাতে আহত করে ওই মেম্বারকে। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে হামলার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন রফিকুলের সমর্থকরা। শুরু হয় দুই পক্ষের মধ্যে উত্তেজনা। এসময় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। পরে রফিকুল ইসলামের ওপর হামলার প্রতিবাদে রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ করেন বিএনপির একাংশ। এর ফলে দুই পাশে দুই কিলোমিটার যানজট তৈরি হয়। শত শত গাড়ি আটকা পড়ে। পরে সেনাবাহিনীর একটি দল দুপুর ১.২৫ মিনিটে উপস্থিত হয়ে লাঠি চার্জ কওে ছল্ফভঙ্গ করলে সব পালিয়ে যায়। এরপর থেকে সড়কে যান চলাচল শুরু হয়।

রাজশাহী পবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, এখন গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে। পরিস্থিতি শান্ত করতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

পুঠিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবীর হোসেন বলেন, এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram