ঢাকা
logo
প্রকাশিত : February 23, 2025

শ্রীমঙ্গলে চুরিকৃত মটরসাইকেল উদ্ধারসহ ৩জনকে আটক

সৈয়দ ছায়েদ আহমেদ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চুরিকৃত মটরসাইকেল উদ্ধারসহ ৩জনকে আটক করেছে পুলিশ। শনিবার সিলেট ও শ্রীমঙ্গলের পৃথক স্থান থেকে শ্রীমঙ্গল থানা’র ওসি তদন্ত মো: মোবারক হোসেন এর নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, সিলেট জকিগঞ্জ উপজেলার চারিগ্রামের (আটগ্রাম) শামসুল হকের পুত্র কামিল আহমদ, শ্রীমঙ্গল শহরের শাহিবাগ থেকে কালাপুর ইউনিয়নের গাজীপুর গ্রামের ওয়াজেদ মিয়ার পুত্র ছালাম মিয়া ও একই ইউনিয়নের আশিদ্রোন থেকে মৃত আব্দুল মোতালেবের পুত্র সুমন মিয়াকে আটক করা হয়।

শ্রীমঙ্গল থানার ভারপাপ্ত কর্মকর্তা মো: আমিনুল ইসলাম জানান, গত শুক্রবার রাতে উপজেলার কালাপুর ইউনিয়নের ভৈরবগঞ্জ বাজারের ইমাম বাজার রোডস্থ শৈলেন্দ্র কান্তি বিশ^াসের মটর সাইকেলটি নিজ বাসা থেকে গেটের তালা ভেঙ্গে চুরি করে নিয়ে যায়।

পরে তথ্য প্রযুক্তি সাহার্য্যে সিলেট জকিগঞ্জ উপজেলার চারিগ্রামের (আটগ্রাম) শামসুল হকের পুত্র কামিল আহমদ কে গ্রেফতার করা হয়। তার শিকারোক্তিতে সিলেট কোতোয়ালি থানা এলাকা থেকে সাইকেল টি উদ্ধার করা হয় এবং বাকী দুই আসামীকে আটক করা হয়। এসময় মটর সাইকেল বিক্রি’র সাড়ে ৬ হাজার টাকা উদ্ধার করে পুলিশ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram