ঢাকা
logo
প্রকাশিত : February 23, 2025

পঞ্চমবার বিয়ে করায় স্বামীকে কুপিয়ে খুন

এস এম আরজু, চট্টগ্রাম প্রতিনিধি : পঞ্চমবার বিয়ে করায় ক্ষুব্ধ হয়ে স্বামীকে এলোপাতাড়ি কুপিয়ে খুন করেছে এক নারী। ওই নারী তার স্বামীকে খুন করেন। পুলিশ তাকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করেছেন। পুলিশ জানিয়েছেন, ঐ নারী খুন হওয়া ব্যক্তির চতুর্থ স্ত্রী। তাকে না জানিয়ে পঞ্চমবারেরমত বিয়ে করায় ক্ষুব্ধ হয়ে ওই নারী তার স্বামীকে খুন করেছেন।

চট্টগ্রাম নগরীর হালিশহর থানার বসুন্ধরা আবাসিক এলাকায় শনিবার (২২ ফেব্রুয়ারি) রাত ২টার দিকে এই ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছেন, নিহত মোঃ আলাউদ্দিনের (৩৬) গ্রামের বাড়ি নোয়াখালী জেলায় তিনি পেশায় একজন রিকশাচালক। গ্রেফতার হওয়া ঘাতক নুরজাহানের (২৩) বাবার বাড়িও নোয়াখালী জেলায়। স্বামী আলাউদ্দিনের সঙ্গে তিনি নগরীর হালিশহরের বসুন্ধরা আবাসিক এলাকায় একটি কলোনিতে ভাড়া বাসায় থাকতেন।

হালিশহর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুজ্জামান জানান, নুরজাহান আলাউদ্দিনের চতুর্থ স্ত্রী। তালাক না হলেও আগের তিন স্ত্রীর সঙ্গে আলাউদ্দিনের কোনো সম্পর্ক ছিল না। ‘সম্প্রতি নুরজাহান জানতে পারে, তাকে না জানিয়ে আলাউদ্দিন গোপনে আরেকটি বিয়ে করেছে। এতে তাদের মধ্যে মনোমালিন্য হয়। এর প্রতিশোধ নিতে গত (শনিবার) রাত ২টার দিকে নুরজাহান বাসায় তার স্বামীকে এলোপাতাড়ি কুপিয়ে খুন করে।’

ওসি আরো জানান, ঘটনাস্থলেই আলাউদ্দিনের মৃত্যু হয়েছে। খুনের পর লাশের পাশেই বিধ্বস্ত অবস্থায় বসে ছিলেন নুরজাহান। হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে। এছাড়া হত্যায় ব্যবহৃত রক্তমাখা দা-ও উদ্ধার করে পুলিশ। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram