ঢাকা
logo
প্রকাশিত : February 23, 2025

শ্রীমঙ্গলে শিশু উদ্যান ও পাবলিক লাইব্রেরি অবৈধ দখলমুক্ত সংস্কারের দাবীতে মানববন্ধন

সৈয়দ ছায়েদ আহমেদ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শিশু উদ্যান ও পাবলিক লাইব্রেরি অবৈধ দখলমুক্ত সংস্কারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে কলেজ রোডস্থ ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় সড়কে শিশু উদ্যানের সামনে এ মানববন্ধ অনুষ্ঠিত হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও সচেতন নাগরিক সমাজ শ্রীমঙ্গলে উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক মো: কাওছার ইকবাল, ইসমাইল মাহমুদ, আহমেদ ফারুল মিল্লাদ, কবি জাভেদ ভুঁইয়া, আবৃত্তিকার বিকাশ দাশ বাপ্পন, রাজনৈতিক নেতা তুহিন চৌধূরী, শিক্ষক ফুয়াদ ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের দিলোয়ার হোসেন, নিলয় রশিদ, মোজাহিদুল ইসলাম, আফজল হোসাইন,  হোসাইন মোহাম্মদ আফজাল, ফারজানা নাজনিন নিশি, নৃত্য শিল্পী দীপ দত্ত আকাশ প্রমুখ।

বক্ততারা ৪৮ ঘন্টার মধ্যে শিশু উদ্যান অবৈধ্য দখলমুক্ত করার দাবী জানান, অন্যতায় শ্রীমঙ্গলের সর্বস্তরের মানুষদের নিয়ে তারা দখলমুক্ত করবেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, সংস্কৃতিক কর্মী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram