ঢাকা
logo
প্রকাশিত : February 23, 2025

চকরিয়ায় প্রবাসীর বাড়িতে ডাকাতির ২৪ ঘন্টার  মাথায় ৩ ডাকাত গ্রেফতার, লুণ্ঠিত নগদ টাকা উদ্ধার

মিজবাউল হক, চকরিয়া : কক্সবাজারের চকরিয়ায় থানার অদূরে প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনায় সম্পৃক্ত তিন ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।  রবিবার ভোররাত তিনটার দিকে ঘটনার ২৪ ঘন্টার  মাথায় পুলিশ অভিযান চালিয়ে ডাকাত দলের তিন সদন্যকে গ্রেফতার করে। 

এদিকে গ্রেফতার নয়নের বাড়ি থেকে ১০ হাজার ৫ শত টাকা উদ্ধার করে পুলিশ। 

গ্রেফতার তিন ডাকাত দলের সদস্য হলেন, চকরিয়া  পৌরসভার ৩নম্বর ওয়ার্ড দক্ষিণ  বাটাখালী  এলাকার মমতাজ উদ্দিন আহমদের ছেলে  মো. হানিফ (৪৩), পৌরসভার  ৫ নম্বর ওয়ার্ডের কাহারিয়াঘোনা খন্দকার পাড়ার নুরুল আমিনের ছেলে মো. নয়ন (৪৫) ও কাহারিয়াঘোনা ঘাট পাড়ার কবির আহমদের ছেলে  মো. ইসমাইল (৩৫)।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর  কাদের  ভুঁইয়া  বলেন, শনিবার  ভোর রাতে প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনার পরপরই  পুলিশ  ঘটনাস্থল পরিদর্শন করে। বাড়ি ও তার আশেপাশে থাকা সিসিটিভি ক্যামেরার ভিডিও পর্যালোচনা করে। এর ভিত্তিতে মো. হনিফকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া স্বীকারোক্তি মোতাবেক ডাকাতির  সাথে জড়িত আরো দুই জনকে গ্রেফতার করা হয়। ডাকাতির ঘটনায় প্রবাসীর স্ত্রী রুবি দাশ বাদী হয়ে থানায় মামলা করেন। ওই মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে। তাছাড়া গ্রেফতার তিনজনকে আদালতে  উপস্থাপন  করে রিমান্ড আবেদন করা হবে। ঘটনায় জড়িত অপরাপর ডাকাতদের গ্রেফতার ও লুন্ঠিত মালামাল উদ্ধারে অভিযান চলমান রয়েছে বলে ওসি জানান।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram