ঢাকা
logo
প্রকাশিত : February 23, 2025

চিলমারীতে ধর্ম অবমাননার অভিযোগে শিক্ষককে গ্রেফতারের দাবি

চিলমারী(কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারীতে মহানবী(সা:) কে অবমাননা ও কটূক্তির অভিযোগে এক শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে মুসলিম জনতা।প্রাথমিকের সহকারী শিক্ষক নাহিদ হাসান নলেজকে গ্রেফতার ও শাস্তির দাবী নিয়ে তৌহিদী মুসলিম জনতার ব্যানারে এ বিক্ষোভ মিছিল করা হয়।

জানা গেছে,শনিবার (২২ফেব্রুয়ারী) রাতে উপজেলার থানাহাট বাজার জামে মসজিদের সামন থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মোড়ে গিয়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে চর-শাখাহাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও কলামিস্ট নাহিদ হাসান নলেজের বিরুদ্ধে মহানবী (সা:) কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুকে) অবমাননা ও কটূক্তির অভিযোগ তোলেন। এ সময় অভিযুক্ত নাহিদ হাসানকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন বিক্ষুব্ধ জনতা।

সমাবেশে বক্তব্য রাখেন, ক্বারী মোহাম্মদ ফটিক সরকার, এবি পার্টি চিলমারী উপজেলা শাখার সদস্য সচিব মাজু ইব্রাহিম, ছাত্র প্রতিনিধি লিটন ইসলাম সাকিব, সাব্বির আহম্মেদ, রেজাউল করিম, ইসলামি আন্দোলন বাংলাদেশ চিলমারী শাখার সাবেক সভাপতি ওয়াজ কুরুনি প্রমুখ। বক্তারা শিক্ষক ও কলামিস্ট নাহিদ হাসানকে দ্রুত গ্রেফতার করা না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন।

এবি পার্টির সদস্য সচিব মাজু ইব্রাহিম বলেন, কলামিস্ট ও লেখক নাহিদ হাসান একজন ইসলাম বিদ্যেশি ব্যক্তি। তিনি বিভিন্ন সময় ইসলাম ধর্ম নিয়ে অবমাননা করে। সম্প্রতি সমালোচিত রাখাল রাহার পক্ষে সাফাই গেয়ে ফেসবুকে এবং ইসলামিক স্কলারদের নিয়ে আপত্তিকর পোস্ট করেন তিনি।

উল্লেখ্য,শিক্ষক,কলামিষ্ট ও বর্তমানে অন্তবর্তি সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্টি বোর্ডের ট্রাস্টি নাহিদ হাসান নলেজ তার নিজের ফেইসবুক আইডি থেকে বিশিষ্ট ইসলামী স্কলার আবু তাওহা মোহাম্মদ আদনান এর দেওয়া পোষ্টের স্কিনশর্ট নিয়ে স্কিনশর্টটি সংযুক্ত করে “কওমী জননী ডাকা কুলাঙ্গাররা হত্যার হুমকি দিয়েই চলছে। এদের গ্রেফতার করা হবে না?” লেখাটি পোষ্ট করেন। তার আইডি পোষ্টটি দেখার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে আলোচনার ঝড় ওঠে।

এবিষয়ে চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মুশাহেদ খান জানান, বিষয়টি জানতে পেরেছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram