ঢাকা
logo
প্রকাশিত : February 22, 2025

শহীদদের রক্তের সাথে যারা বেইমানী করবে তাদের কোন ছাড় নয়: অ্যাটর্নি জেনারেল

মফিজুল ইসলাম, শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি: অ্যাটর্নি জেনারেল মোঃ আসাদুজ্জামান বলেছেন, জুলাই আগষ্টে যে সমস্থ শহীদরা বাংলাদেশের স্বাধীনতার স্বাদ এনেছে তাদের রক্তের সাথে যারা বেইমানী করবে তাদের কোন ছাড় নয়।

ঝিনাইদহের শৈলকুপায় আদ্-দ্বীন হাসপাতালের সৌজন্যে এবং সামাজিক সংগঠন "পরিবর্তন" এর সহায়তায় শনিবার সকালে শৈলকুপা উপজেলার আবাইপুর যমুনা শিকদার কলেজ মাঠে দিনব্যাপী ফ্রী চক্ষু, দন্ত ও ডায়াবেটিক হেল্থ ক্যাম্প ও পিঠা উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদ্ দ্বীন হাসপাতালের কর্ণধার ডাক্তার শেখ মহিউদ্দিন আহমেদ, শৈলকুপা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. হুমায়ুন বাবর ফিরোজ, পৌর বিএনপির সভাপতি আবু তালেব মিয়া, সাধারণ সম্পাদক সেলিম রেজা ঠান্টু, উপজেলা বিএনপির সহ সভাপতি মিজানুর রহমান বাবলু, রফিকুল ইসলাম, রাকিবুল ইসলাম খান দিপু, অত্র কলেজের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং সামাজিক সংগঠন "পরিবর্তন" এর স্বেচ্ছাসেবীরা।

বিভিন্ন এলাকা থেকে শত শত রোগী কলেজ চত্বরে ভিড় জমায়। এসময় অ্যাটর্নি জেনারেল সবার সাথে কুশল বিনিময় করেন। পরে চিকিৎসা সেবা নিয়ে রোগীরা বাড়ি ফেরেন।

আদ্ দ্বীন হাসপাতালের কর্ণধার ডাক্তার শেখ মহিউদ্দিন আহমেদ বলেন, শৈলকুপা অ্যাটর্নি জেনারেলের এলাকা। এই প্রথম আমাদের এলাকায় অ্যাটর্নি জেনারেল পেয়েছি। আমি উনার এলাকার সাধারণ মানুষের সেবা দিতে পেরে নিজেকে ধন্য মনে করছি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram