ঢাকা
logo
প্রকাশিত : February 22, 2025

১৭ বছরের জঞ্জাল অল্প সময়ে দূর করা সম্ভব না: এম সাখাওয়াত হোসেন

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি: নৌপরিবহন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রাণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ড. এম সাখাওয়াত হোসেন দেশের মানুষকে ধৈর্য ধারণের আহবান জানিয়ে বলেছেন, ‘১৭ বছরের জঞ্জাল, অব্যবস্থাপনা ও অরাজকতা মাত্র অল্প সময়ে দূর করা সম্ভব না। আমরা ইতোমধ্যে কিছু কিছু সমস্যার মুখোমুখি হচ্ছি। যেভাবে রাষ্ট্র ব্যবস্থাকে ভাঙচুর করে সবকিছু ফেলে একজন সরকার পালিয়ে গেছে- সেটিকে টেনে তুলতে আমাদের একটু সময়তো লাগবে। আমরা চেষ্টা করছি যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভাল থাকে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে নিঝুম দ্বীপে ইজিআইএমএনএস শীর্ষক প্রকল্পের লাইট হাউজের কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে তিনি এসব কথা বলেন। পরে নিঝুমদ্বীপের স্থানীয় লোকজনের সাথে আলাপকালে স্থানীয়রা তাদের বিভিন্ন সমস্যার কথা উপদেষ্টার নিকট তুলে ধরেন।

এদিকে, নিঝুম দ্বীপ দেশের পর্যটনে ব্যাপক ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথাও বলেন উপদেষ্টা।

এসময় নোয়াখালী জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ, পুলিশ সুপার আবদুল্ল্যাহ আল ফারুক, হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামিম, অফিসার ইনচার্জ একেএম আজমল হুদাসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram