

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি: মানবকল্যাণ পরিষদ-চট্টগ্রাম'র উদ্যোগ বিনামূল্যে চোখের ছানি অপারেশন, কৃত্রিম লেন্স প্রতিস্থাপন ও পরবর্তী ফলোআপ সফলভাবে সম্পন্ন হয়েছে।
২১ ফেব্রুয়ারী দিনব্যাপী নগরীর শেভরন আই হসপিটাল এন্ড রিসার্চ সেন্টারে পরিষদের সহ সভাপতি ও চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী, চক্ষু রোগ বিশেষজ্ঞ ডা.শাহাদাত হোসেন এর তত্ত্বাবধানে চন্দনাইশ উপজেলাস্থ কেশুয়া ও বরমা এলাকার ৩০ জন চক্ষু রোগীকে বিনামূল্যে ছানি অপারেশন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন পরিষদের সভাপতি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম এর ভাইস-চ্যান্সেলর(ভিসি) প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী, চন্দনাইশ উপজেলা জামায়াতের আমির মাওলানা কুতুবউদ্দিন, পরিষদের সহ সভাপতি মাস্টার নুরুল হুদা, সাধারণ সম্পাদক অধ্যাপক আজম খান, সহ সাধারণ সম্পাদক শিল্পপতি জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক শিল্পপতি আব্দুল মান্নান, কার্যকরী পরিষদ সদস্য হেলাল উদ্দিন, হারুন উর রশিদ, জয়নাল আবেদীন, দিদারুল আলম, মাস্টার সোহেল, আতাহার হোসাইন ও এনামুল হক প্রমুখ।
উল্লেখ্য, ১ ফেব্রুয়ারি পশ্চিম কেশুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মানবকল্যাণ পরিষদ-চট্টগ্রাম এর উদ্যোগে প্রায় ৫ শতাধিক চক্ষু রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রধান করা হয় ও চার শতাধিক রোগীকে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ ও চশমা প্রদান করা হয় এবং ঐখান থেকে বাছাই করা ৩০ জন চক্ষু রোগীকে গতকাল বিনামূল্যে ছানি অপারেশন ও কৃত্রিম লেন্স প্রতিস্থাপন করা হয়।
