ঢাকা
logo
প্রকাশিত : February 22, 2025

শান্তিগঞ্জে শিরনির আয়োজনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত ২৫

সোহেল তালুকদার, শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি: শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নে আধিপত্য বিস্তার ও ফসলের জন্য বৃষ্টি চেয়ে শিরনির আয়োজনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন।

শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৯টায় ইউনিয়নের ঠাকুরভোগ গ্রামে ছয়হাল মাঠে আবদাল মিয়া-সুফি মিয়ার পক্ষ ও নূর মিয়া-আশ্বিক মিয়ার পক্ষের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে।

নূর মিয়া-আশিক মিয়ার পক্ষের আহতরা হলেন- ঠাকুরভোগ গ্রামের মৃত তছই মিয়ার ছেলে নূর মিয়া, মৃত আবকুল খাঁ'র ছেলে শিহাব মিয়া, মৃত রমজান খাঁ'র ছেলে আরজান খাঁ, মৃত আবদুল নূরের ছেলে মতলিব মিয়া, মৃত ইসবর খাঁ'র ছেলে শাহ জাহান খান, আকিক মিয়া, সাজিদ মিয়া।

আবদাল মিয়া-সুফি মিয়া পক্ষের আহতরা হলেন- মৃত মনাফ মিয়ার ছেলে আবদাল মিয়া, সুফি মিয়ার ছেলে জুবেল আহমদ, মৃত আছদ্দর আলীর ছেলে হাবিবুর রহমানস ওরফে হাবিব মিয়া, মিজানুর রহমান, মখলিছ মিয়ার ছেলে সেবুল মিয়া, আবুল মিয়া, মনির মিয়ার ছেলে ডালিম মিয়া, সৈয়দ মিয়ার ছেলে জমিদার আলী, মৃত আশাদ খাঁ'র ছেলে রেকুল খান, মৃত আরজু মিয়ার ছেলে ফখরু মিয়া, মৃত কমির মিয়ার ছেলে বাদশা মিয়া।

এসময় আরো ৫/৭ জন লোক আহত হলেও তাৎক্ষনিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, উভয়পক্ষ তাদের আধিপত্য ধরে রাখতে সর্বশেষ গত শুক্রবার গোষ্ঠীর লোকজনদের নিয়ে গ্রামে শিরনিআয়োজন করেছিলো নূর মিয়া-আশিক মিয়া পক্ষ। ওই দিন সন্ধ্যায় আবদাল মিয়া-সুফি মিয়ার পক্ষ মসজিদের মাইকে ঘোষণা দেন যে, শনিবার সকালে তারাও শিরনি আয়োজন করবেন। মাইকের এমন ঘোষণা হওয়ার পর থেকেই উত্তেজনা ছড়াতে থাকে ঠাকুরভোগ গ্রামে। সকালে উত্তেজনা আরো ছড়িয়ে পড়লে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আহত হন প্রায় ২৫ জন।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম আলী বলেন, এ ঘটনায় একজনকে জিজ্ঞাসাবাদ করতে আটক করেছি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। বৃষ্টির পানি চেয়ে শিরনির আয়োজনকে কেন্দ্র করে এ মারামারির ঘটনাটি ঘটে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram