ঢাকা
logo
প্রকাশিত : February 20, 2025

দীঘিনালায় সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প

সোহানুর রহমান, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি: দীঘিনালার অসহায় ও পিছিয়ে পড়া মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী একটি ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকালে দীঘিনালা উপজেলার ৫ নং কবাখালী ইউনিয়নের ০১ ওয়ার্ডের বাবুছড়া উচ্চ বিদ্যালয় মাঠে সেনাবাহিনীর দীঘিনালা জোনের ব্যবস্থাপনায় এই ক্যাম্প অনুষ্ঠিত হয়।

জোন অধিনায়কের নির্দেশনায় আরএমও ক্যাপ্টেন রাকিবুল ইসলামের তত্ত্বাবধানে পাহাড়ি ও বাঙালি মিলিয়ে ৩৮০ জন রোগীকে চিকিৎসা সেবা প্রদান ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।

আরএমও ক্যাপ্টেন রাকিবুল ইসলাম বলেন, "সেনাবাহিনীর পক্ষ থেকে পিছিয়ে পড়া ও অসহায় নারী, পুরুষ ও শিশুদের জন্য চিকিৎসা সেবা কার্যক্রম অব্যাহত থাকবে।"

এ বিষয়ে বাবুছড়া ইউনিয়নের চেয়ারম্যান গগন বিকাশ চাকমা সেনাবাহিনীর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, "এটি এলাকার মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও উপকারী একটি কার্যক্রম।"

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram