ঢাকা
logo
প্রকাশিত : February 20, 2025

নাটোরের বাগাতিপাড়ায় নদীর পাড়ে খেলতে গিয়ে শিশুর মৃত্যু

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়ায় বড়াল নদীর পাড়ে খেলতে গিয়ে পানিতে ডুবে রাফি (০৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার ২নং জামনগর ইউনিয়নের বাঁশবাড়িয়া এলাকায় সেচ প্রকল্পের নিকটে বড়াল নদীর পানিতে ডুবে রাফি নামে ওই শিশুর মৃত্যু ঘটে। রাফি ওই এলাকার মিজানুর রহমান ও আদিনা দম্পতির ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাফির বাবা ও মা ঢাকায় গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করেন। রাফি দাদী বিজলী বেগম (৫০) এর সঙ্গে নিজ বাড়িতে থাকেন। তাদের বাড়ি বড়াল নদীর নিকটে হওয়ায় ঘটনার দিন দুপুর ১২ টার দিকে দুই ভাই নদীতে পাড়ে খেলা করতে গেলে রাফি পা পিছলে নদীতে পড়ে যায়। ওই অবস্থায় তার ছোট ভাই সাফিন (০৩) বাড়িতে খবর দিলে পরে লোকজন এসে তাকে মৃত অবস্থায় নদী থেকে উদ্ধার করে। ওই এলাকার স্থানীয় মেম্বার আইয়ুব আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসালাম জানান, এ বিষয়ে তিনি এখনো অবগত নন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram