ঢাকা
logo
প্রকাশিত : February 20, 2025

হযরত শাহ গোলাম রহমান এছমতী (র:) ৬৪তম ওরশ মোবারক অনুষ্ঠিত

আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) ফজরের নামাজের পর থেকে বাদ যোহর পর্যন্ত মিরসরাই, মস্তাননগর রহমানিয়া দরবার শরীফ প্রাঙ্গণে কুতুবে আলম হযরত শাহ গোলাম রহমান এছমতী (র:) ৬৪তম ওরশ মোবারক ও সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উক্ত ওরশ মোবারকে প্রধান মেহমান ও বিশেষ মোনাজাত করেন তাফসিরে মাশাহিদুল ঈমান এবং তাফহিমুল বুখারী শরীফের প্রণেতা, দুররুন নিজামী শারহুত তিরমিযী শরীফের প্রণেতা, ইমামে আহলে সুন্নাত, শায়খুল হাদিস, পীরে হক্কানী, ওলীয়ে রাব্বানী, একুশে পদকপ্রাপ্ত, অসংখ্য মাদ্রাসার প্রতিষ্ঠাতা, হাফেজ ক্বারী আল্লামা সৈয়দ সাইফুর রহমান নিজামী শাহ্।

প্রধান বক্তার দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন মানবতার রাজনীতির প্রবর্তক ও প্রতিষ্ঠাতা বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লব আল্লামা ইমাম হায়াত। আরো উপস্থিত ছিলেন আল্লামা বারাকাত শাহ নিজামী।

আল্লামা ইমাম হায়াত আগামী মানবতার রাজনীতির পক্ষে ২৮ ফেব্রুয়ারি চট্টগ্রামের লালদীঘি ময়দানে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মানবতার রাজনীতি মহাসমাবেশ সফল করার জন্য সকল মানুষের উপস্থিতির জন্য আন্তরিক আহবান জানান।

প্রধান মেহমান বলেন, দয়াময় স্রষ্টার মহান রাসুল ই সর্বসৃষ্টির জন্য স্রষ্টার আলো ও বন্ধন এবং সর্বোচ্চ অনুগ্রহ স্রষ্টার পক্ষ থেকে মহান রাসুল ই সমগ্র মানবমন্ডলীর জন্য সকল জ্ঞান-বিজ্ঞান, সকল গুন, সকল কল্যাণের উৎস। মহান রাসুলই জীবনের জ্ঞান ও মানবতার প্রাণ, সত্য ও মানবতার মহান রাসুলের দিশা ব্যতীত স্রষ্টার বন্ধন যেমন হয় না, তেমনি মহান রাসুলের দিশা ব্যতীত মানবিক অস্তিত্ব মানবজীবন, জীবনের রাষ্ট্র ও জীবনের দুনিয়াও হয় না। মহান রাসুলের দিশা ব্যতীত জীবন ও জগত মিথ্যা-অবিচার-শোষণ-সন্ত্রাস-পাশবতা-দস্যুতা-স্বৈরতার শিকারে রুদ্ধ ও ধ্বংস হয়ে যায়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram