ঢাকা
১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:০৯
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ২০, ২০২৫

অপারেশন ডেভিল হান্টে সাটুরিয়ায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

মাহমুদুল হাসান, সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি: মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলায় অপারেশন ডেভিল হান্টে বাবুল হোসেন (৪৪) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মো. শাহিনুল ইসলাম।

বাবুল হোসেন সাটুরিয়া উপজেলার বালিয়াটি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি রশিদপুর গ্রামের মো. আয়নাল হকের ছেলে। গত ১৯ ফেব্রুয়ারি রাতে পুলিশ তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে। বাবুল হোসেন বালিয়াটি ইউনিয়ন ছাত্রলীগ ও যুবলীগের আহবায়ক ছিলেন।

সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিনুল ইসলাম জানিয়েছেন, বাবুল হোসেনকে জিঙ্গাসাবাদ শেষে বৃহস্পতিবার সকালে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ নিয়ে সাটুরিয়ায় ডেভিল হান্টে ২ জন আটক হয়েছে বলে তিনি জানান।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram