ঢাকা
logo
প্রকাশিত : February 19, 2025

নোয়াখালীতে সাংবাদিক হত্যা মামলার পুনঃতদন্তের দাবিতে মানববন্ধন

মানিকভূঁইয়া, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীতে সাংবাদিক বোরহান উদ্দিন মোজাক্কির হত্যা মামলার পুনঃতদন্ত ও ন্যায় বিচারের দাবিতে মানববন্ধন, প্রতিবাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে মাইজদীর টাউন হল মোড়ে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম নোয়াখালী জেলা শাখা ও নোয়াখালী জেলার কমর্রত সাংবাদিকের আয়োজনে সংগঠনের সভাপতি সাবেক দুবারের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক তাজুল ইসলাম মানিক ভুইয়া এর সভাপতিত্বে শাহাদাত বাবুর পরিচালনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সহ সভাপতি জহিরুল ইসলাম জহির, আজাদ ভূঁইয়া, জুয়েল রানা লিটন, ইকবাল হোসেন মজনু, ইমাম উদ্দিন আজাদ, সাজ্জাদুল ইসলাম, নাসিম শুভ, মোজ্জামেল হোসেন, মোঃ সোহেল, গাজী রুবেল সহ অনেকেই।

এছাড়া এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক আলমগীর ইউছুফ, লিয়াকত আলী খান, সাইফুল্যাহ কামরুল, আমিরুল ইসলাম হারুন, এহসানুল হক খসরু, আবু নাছের মঞ্জু। মোবাইলে মানববন্ধনের প্রতি সম্মতি জানিয়েছেন সিনিয়র সাংবাদিক বোরহান উদ্দিন, সামছুল হাসান মীরন, নাসির উদ্দিন বাদল, মিজানুর রহমান। ঘন্টাব্যাপী এই মানববন্ধন আরও অনেক সাংবাদিক উপস্থিত ছিলেন।

মানববন্ধন শেষে অনুষ্ঠানে দোয়া মুনাজাত পরিচালনায় করেন সাংবাদিক মানিকভূঁইয়া। মুনাজাতে মুজ্জাকির সহ সকল নিহত সাংবাদিক দের রুহের মাগফেরাত কামনা করেন, একেই সাথে সারাদেশে আহত সাংবাদিকদের সুস্থতা কামনা করেন।

উল্লেখ্য, ২০২১ সালের ২১ ফেব্রুয়ারি নোয়াখালীর কোম্পানীগঞ্জ আওয়ামী লীগের দু গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে আহত অবস্থায় মারা যায় মুজ্জাকির। এখন পর্যন্ত মামলার কোন অগ্রগতি হয়নি, আসামি আটক হলে পরবর্তীতে জামিন পায়, এখন সবাই পলাতক। মামলা থেকে অনেক চিহ্নিত আসামিদের বাদ করা হয়েছে। এজন্য মামলা পুনঃতদন্তের দাবি করা হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram