ঢাকা
logo
প্রকাশিত : February 19, 2025

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ইয়াবাসহ একজন গ্রেফতার

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ৬০ পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে উপজেলার বুধন্তী ইউনিয়নের গাছতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় আসামির বসত ঘরে গচ্ছিত রাখা ৬০পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ১ হাজার ৭৬০ টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তি হলেন উপজেলার বুধন্তী ইউনিয়নের গাছতলা এলাকার রাজ খাঁ ছেলে ফারুক মিয়া (৫১)।

বিষয়টি নিশ্চিত করে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রওশন আলী জানান, দুপুরে ইসলামপুর পুলিশ ফাঁড়ির এসআই(নিরস্ত্র) মোঃ আলী রেজা মামুন সঙ্গীয় ফোর্সসহ মাদক উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনাকালে বুধন্তী ইউনিয়নের গাছতলা সাকিনস্থ আসামি ফারুক মিয়ার বসত ঘরে গচ্ছিত রাখা ইয়াবা ট্যাবলেট ও নগদ টাকা উদ্ধার করে। এ বিষয়ে মামলা রুজু প্রক্রিয়াধীন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram