ঢাকা
logo
প্রকাশিত : February 19, 2025

গোপালগঞ্জে বাস-কাভার্ডভ্যানের সংঘর্ষে নিহত-১, আহত-১৫

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানীতে ফাল্গুনী পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও কুরিয়ার সার্ভিসের মাল পরিবহনকারী কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও ১৫ জন আহত হয়েছেন।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার পোনা বাসস্টান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক হতাহতদের পরিচয় জানা যায়নি। আহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য-কমপ্লেক্স ও গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে থানার এসআই মো. রোমান মোল্যা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ফাল্গুনী পরিবহনের একটি যাত্রীবাহী বাস পোনা এলাকায় পৌঁছায়। এ সময় বিপরীত দিক থেকে আসা নোভা কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ডভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও কাভার্ডভ্যানের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গিয়ে একজন নিহত ও অন্তত ১৫ জন আহত হন। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য-কমপ্লেক্সে নিয়ে যায়। গুরুতর আহত কাভার্ডভ্যান চালক জাহাঙ্গীর হোসেনকে কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এতে ওই মহাসড়কে তিন ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা দুর্ঘটনা কবলিত যান সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram