ঢাকা
২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৪:১৬
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ১৬, ২০২৫

ইসলামপুরে আবু সাঈদ হত্যা মামলার আসামি ইমরান চৌধুরী আটক

ওসমান হারুনী, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: ডেভিল হান্ট অভিযানে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা এবং আবু সাঈদ হত্যা মামলার আসামি ইমরান চৌধুরী আকাশকে জামালপুরের ইসলামপুর থানা পুলিশ গ্রেফতার করেছে।

রবিবার সকালে ইসলামপুর থানা প্রেস ব্রিফিং করে ইসলামপুর থানা অফিসার ইনচার্জ সাইফুল্লাহ সাইফ জানান, শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলা সদর ইউনিয়নের গংগাপাড়া এলাকা শাহনেওয়াজ চৌধুরীর ছেলে ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী আকাশকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ইমরান চৌধুরী আকাশ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং শেখ রাসেল শিশু কিশোর ক্রীড়াচক্রের রংপুর শাখার সভাপতি ও ইসলামপুর উপজেলা শাখা ছাত্রলীগের সদস্য। এছাড়াও সে উক্ত বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলায় নিহত আবু সাঈদ হত্যা মামলার আসামি এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ঘটনায় সাইবার মামলার ঘটনার সাথে জড়িত থাকতে পারে।

এ ব্যাপারে ইসলামপুর থানা অফিসার ইনচার্জ সাইফুল্লাহ সাইফ আরও জানান, ইসলামপুর থানা সন্ত্রাসবিরোধী আইনে মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram