ঢাকা
১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১১:১৪
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ১২, ২০২৫

ভারতের কয়লা গুহায় বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে অবৈধ পথে ভারত থেকে কয়লা আনতে গিয়ে কয়লা কুয়ারিতে (গর্তে) মোঃ রজব আলী (৪৫) নামে একজন কয়লা শ্রমিক নিহত হয়েছে।

বুধবার দুপুরে বালিয়াঘাটা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার শূন্য লাইন থেকে ১ কি:মি: ভারতের অভ্যন্তরে কয়লার কুয়ারিতে (গর্তে) ঘটনাটি ঘটেছে।

নিহত কয়লা শ্রমিক উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের লাকমা পশ্চিম পাড়া গ্রামের বাসিন্দা। নিহত ব্যক্তির লাশ বর্তমানে তার নিজ বাড়িতে রয়েছে। এ ব্যাপারে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

এ বিষয়ে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক এ কে এম জাকারিয়া কাদির পিএসসি কয়লা শ্রমিক নিহতের সত্যতা নিশ্চিত করে জানান, বিজিবি সীমান্ত এলাকায় কঠোর নজরদারি রাখার পরও ভোর রাতে টহল দলের চোখ ফাঁকি দিয়ে ভারতের অভ্যন্তরের কয়লা গুহায় গিয়ে কাজ করা অবস্থায় অসুস্থ হয় মোঃ রজব আলী। এসময় সাথে থাকা লোকজন থাকে বাংলাদেশে লাকমা পশ্চিম পাড়া নিজ বাড়ি নিয়ে আসে, পরে মারা যায়।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, লাশ উদ্ধার করা হয়েছে। সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশ সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram