ঢাকা
logo
প্রকাশিত : January 28, 2025

মিরসরাইয়ে ৯ লাখ টাকার জাল পুড়িয়ে ধ্বংস

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে কম্বিং অপারেশনে ৬ হাজার মিটার চরঘেরা জাল জব্দ করা হয়েছে। এসব জালের বাজার মূল্য প্রায় ৯ লাখ টাকা। পরে এসব জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) বেলা ১১ টায় উপজেলার বঙ্গোপসাগরের সন্দ্বীপ চ্যানেলের বামনসুন্দর ঘাট এলাকায় কম্বিং অপারেশন পরিচালনার নেতৃত্ব দেন মিরসরাই উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আরিফুর রহমান। এতে সহযোগিতা করেন কোস্ট গার্ডের সদস্যরা।

সিনিয়র মৎস্য কর্মকর্তা আরিফুর রহমান বলেন, মৎস্য সম্পদ ধ্বংসকারী বিশেষ কম্বিং অপারেশনে ৬ হাজার মিটার ৭ টি অবৈধ ফিক্সড নেট (স্থানীয় নাম চরঘেরা জাল) জব্দ করা হয়। যার বাজার মূল্য প্রায় ৯ লাখ টাকা। পরে জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

তিনি আরও বলেন, এর আগে গত ২৭ জানুয়ারি বঙ্গোপসাগরের সন্দ্বীপ চ্যানেলের ডোমখালী ও সাহেরখালী ঘাট এলাকা থেকে ৫ হাজার মিটার ১০ টি অবৈধ স্থিরকৃত (স্থানীয় নাম চরঘেরা) জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়। যার বাজার মূল্য প্রায় ৭ লাখ টাকা।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram